• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যে কোন ধরনের নেশাকে না বলতে হবে-আব্দুল মালেক সরকার এমপি

Reporter Name / ৯৫২ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন:

লেখা পড়া করে বড় বড় ডিগ্রী অর্জন করলে যেমন দেশের মানুষ চিনে আর পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে – বিশ্ব চিনে। অতএব লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকবে।

আমাদের একটা শপথ করতে হবে, যে কোন ধরনের নেশাকে না করতে হবে। এ ছাড়াও বাল্য বিবাহ ছেলে মেয়েদের দূরে থাকতে হবে।

গত বৃহস্পতিবার ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার এমপি এ সব কথা বলেন।

উপজেলা পরিষদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরাফ উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ফুলবাড়িয়া উপজেলার সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন।

এ সময় ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ. কে. এম শামছুল হক, পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম সায়ফুল ইসলাম কাজল, কৈয়ারচালা পূর্বপাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হান্নান, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন হাতীলেইট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আমির হোসেন।


More News Of This Category
bdit.com.bd