• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আসিফ রায়হান:

গাজীপুর মহানগরীর পূবাইলে আপন ভাগ্নীর মেয়ে নাতনীকে বিয়ে করার চার বছর পর স্ত্রী হাসনা আক্তারকে (১৭) ধারালো ছুরি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও হাসনা আক্তার সম্পর্কে নানা-নাতনী। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন রফিকুল। গত চার বছরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে।

এরই জেরে রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে যান রফিকুল। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে

হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা রফিকুলকে আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসনাকে উদ্ধার করেন।

পরে খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে হেফাজতে নেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসনাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল রেললাইনের কাছাকাছি হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পূবাইল থানা-পুলিশ আটক ব্যক্তি ও মরদেহ সংশ্লিষ্ট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd