• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইলে অপহরণের পর প্রায় এক মাস ধরে আটকে রাখা তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার মামলার দুই আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুরের কচুয়া থানার কাঠাদিয়া এলাকার সিরাজের ছেলে শহিদ (৪৬) ও তার স্ত্রী শিল্পি আক্তার (৪৫)। তারা দিলারটেক এলাকায় মিছির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার বাসিন্দা মো. জয় ও তার স্ত্রী জাহানারা আক্তার মুন্নী তাদের সন্তানদের নিয়ে বসবাস করতেন। প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জয় ও তার স্ত্রী কারাগারে থাকায় তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদকে প্রতিবেশীরা দেখাশোনা করতেন।

গত ১৬ আগস্ট দুপুর ১২টার দিকে আমতলী এলাকার ভাড়াবাসার সামনে থেকে শিশু বায়েজিদ নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে ১৩ সেপ্টেম্বর রাতে বাড়িওয়ালার নাতি মো. রাব্বির মাধ্যমে খবর পাওয়া যায়, শিশুটিকে পূবাইলের হায়দরাবাদ দিলারটেক এলাকায় শহিদের ভাড়া বাসায় আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শহিদ ও শিল্পি আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমি আরজু (৩৫) শিশুটিকে অসহায় অবস্থার সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটিকে নিপীড়ন ও ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের উদ্দেশ্যে শহিদ ও শিল্পি আক্তারের কাছে আটকে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd