• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান

পূবাইল জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৯৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুর সিটির পূবাইল ৪০ ওয়ার্ডের মাজুখান জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১২ ফেব্রুয়ারী অত্যান্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠান পরিচালনা করেন জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আকরাম হোসেন মাস্টার। পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.মনসুর আলীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া,পূবাইল থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সরকার। ক্রীড়া পতাকা উত্তোলন করেন আলহাজ্ব মোহাম্মদ সোলেমান মুন্সী।

পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ সরকার,পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক মো. সোহেল খান,পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ দেওয়ান,পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৪০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর কেজি স্কুল এসোসিয়েশনের সদস্য সচিব মাসুদুর রহমান সিদ্দিকী,পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজমিন খান, ৪০ নং ওয়ার্ড কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন,সাবেক পুবাইল থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল সরকার,৪০ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাজিব হোসেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd