• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’

ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ রায়হান:

ওয়ান-ইলেভেনের তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তখন চরম অন্ধকার ও ভীতিকর। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজবন্দী, আর তারেক রহমান গ্রেপ্তার। জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কারাগারে। আমার রাজনৈতিক অভিভাবক, জননেতা ফজলুল হক মিলন ভাইও গ্রেপ্তার হন। মুহূর্তের মধ্যে গাজীপুর জেলা বিএনপি অভিভাবকশূন্য হয়ে পড়ে।

আমি তখন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে। চারিদিকে ধরপাকড়, পুলিশের ভয় আর চতুর্দিকে শুধু অন্ধকার। ঠিক সেই কঠিন সময়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে একমাত্র ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ্‌ স্যার সাহসী বীরের মতো দলের হাল ধরেন।

কিন্তু কোথাও কোনো কর্মসূচির সুযোগ ছিল না। বিএনপির পার্টি অফিসে তালা ঝুলছিল, গাজীপুরের কোথাও কোনোভাবেই সমাবেশ বা সভা করার পরিবেশ ছিল না। ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ যেখানেই যেতেন, পুলিশ, র‍্যাব ও যৌথবাহিনী ঘেরাও করে নেতাকর্মীদের গ্রেপ্তার করত।

হঠাৎ একদিন আমার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে ভেসে আসলো পরিচিত কণ্ঠ—

“দেখো, আমি ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ বলছি।”

 


More News Of This Category
bdit.com.bd