• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাণিজ্য মেলা শুরু ২১ জানুয়ারি

Reporter Name / ৬৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ওই দিন রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার পর্দা উঠবে। সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাণিজ্য মেলার উদ্বোধন ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচলে মাসব্যাপী চলবে এই মেলা।

বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম আসর বসে ১৯৯৫ সালে শেরেবাংলা নগরে। যার লক্ষ্য ছিল দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা করা। সেই থেকে ২০২০ সাল পর্যন্ত সেখানেই এই মেলা হতো।

তবে করোনা মহামারির কারণে ২০২১ সালে বাণিজ্য মেলা হয়নি। পরে কোভিড বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে তা চলে যায় পূর্বাচলে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে আসর বসতে যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd