• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ 

Reporter Name / ১৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুরের পূবাইলে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে সরল বিশ্বাসে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হন যুবক নিলয়। গত কিছুদিন আগে R15v4 লাল সাদা রং এর মোটরসাইকেলটি বিক্রি করবে বলে ফেসবুকে দেয়।

উক্ত মামলার প্রধান আসামি সাগর মিরের বাজার এলাকায় এসে নিলযয়ের সাথে দেখা করে মোটরসাইকেল দেখে ৪ লাখ ৫০ হাজার টাকা দাম ঠিক করে।

পরে চক্রটি মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী পূবাইল থানায় অভিযোগ করলে পূবাইল থানার এসআই নাজমুল হক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের তিন জেলা—নওগাঁ, ব্রাহ্মণবাড়ীয়া ও সরাইল—থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রউশন হাবিব ইয়াছিন (নওগাঁ), সাইফুর রহমান রেজা, ইফরান জাহান হিমেল (ব্রাহ্মণবাড়ীয়া) ও সারোয়ার হোসেন মান্না (সরাইল)। চুরি যাওয়া মোটরসাইকেলটি সরাইল থেকে উদ্ধার করা হয়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আসামিরা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা ফেসবুকে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নিতো। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূবাইল থানা পুলিশের এই সাফল্য এলাকাবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে। সকল ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

 


More News Of This Category
bdit.com.bd