• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি

পূবাইলে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু

Reporter Name / ১০৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কাভার্ডভ্যানের এর চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) এর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। বর্তমানে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার হায়দার ওরফে পেরার বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, দুপুর ২ টার দিকে কাভারব্যানটি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে ইজিবাইক উপরে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়
বায়জিদ মিরের বাজার থেকে ইজিবাইকে পান নিয়ে খোরাইদ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। খোরাইদ যাওয়ার পথে মেঘডুবি স্কুলের উত্তর পাশের এলাকায় পৌঁছালে কাভারব্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের (বায়জিদের) মৃত্যু হয়।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd