• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

Reporter Name / ৬২২ Time View
Update : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ২২ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার পৃথক অভিযান চালিয়ে এই মাদক বসবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়ার সারুটিয়া থেকে ২২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ওয়াজ কুরুনি ওরফে জীবন, মোঃ কামরুজ্জামান বাদলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে চারের অধিক মামলা রয়েছে।

অপরদিকে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকার সিডষ্টোর বাজার থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হালুয়াঘাটের মোঃ শফিকুল ইসলাম ও গাজীপুরের মোঃ পারভেজকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd