• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

অপহরণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার ২

আসিফ রায়হান / ১০৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুর মহানগরের পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে শেখ মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করলে দুই অপহরণকারীকে আটক করে পুলিশে দেয় জনতা।

বুধবার রাতে অপহৃত মুজিবুর রহমান বাদী হয়ে আইনুল কবির চৌধুরী নাসিমুল গণির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা জনকে আসামি করে পূবাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে বলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম নিশ্চিত করেন।

অপহৃত শেখ মুজিবুর রহমান (৫৪) বর্তমানে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টর এলাকায় বসবাস করেন। তিনি মৃত আইনউদ্দিন শেখের ছেলে।

গ্রেপ্তার আসামিরা হলেনআইনুল কবির চৌধুরী (৫২) চট্টগ্রাম জেলার মিরসরাই থানার হাইতকান্দি গ্রামের মৃত আমির আহমেদ চৌধুরীর ছেলে নাসিমুল গনি (৪২) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরবালি গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে। তারা উভয়ে ঢাকার মহাখালী কদমতলী এলাকায় বসবাস করেন।

বুধবার বিকালে জমি নিয়ে করা মামলার হাজিরা দিয়ে গাজীপুর আদালত থেকে নিজের প্রাইভেট গাড়িতে করে ফেরার পথে পূবাইলের মেঘডুবি এলাকায় পৌঁছালে এই অপহরণের ঘটনা ঘটে।

বিষয়ে থানায় উপস্থিত হয়ে আইনুল কবিরের স্ত্রী জানান, শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের দাপট দেখিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধের পরও জমি দিচ্ছে না। মিথ্যা মামলা দিয়ে দুবার জেল খাঁটিয়েছে আমার স্বামীকে। আমাদেরকে জমির দখল বুঝিয়ে দিয়ে আবার উচ্ছেদ করে মুজিবুরের আপন শ্যালককে থাকতে দিয়েছেন। আমিও তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই।

পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে দুই আসামিসহ ভিকটিম উদ্ধার করেছি। মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd