• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Reporter Name / ৫৭৯ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: নোয়াখালীর চাটখিল উপজেলায় আল-ফারুক ইসলামী একাডেমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্দা বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বলাৎকারের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম চার শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেন। ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরে তারা চাটখিল থানায় অভিযোগ করেন।

বৃহস্পতিবার এক শিশুর মা বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

 


More News Of This Category
bdit.com.bd