• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পূবাইলে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম

সীমান্তে জমি নিয়ে বিরোধ, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Reporter Name / ৪৪২ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা

জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠকে বিজিবি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। ভারতীয় বিএসএফ’র ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১০২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রমেশ কুমার।

বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য জানানো হয়।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা বিওপির আওতাধীন ৩ এবং সাব পিলার ২ ও ৩ এর মধ্যবর্তী স্থানে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি নাগরিক ধানের চারা রোপণ কালে ভারতীয় বিএসএফ’র ১০২ ব্যাটালিয়নের আওতাধীন ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা ও ভারতীয় স্থানীয় কয়েকজন জনসাধারণ উক্ত ধানের চারা রোপনে আপত্তি জানান। এসময় তারা জমি ভারতীয়দের বলে দাবি করেন। বিজিবি তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র উত্থাপিত দাবি ও আপত্তি নাকচ করেন।

 

এ ব্যাপারে উভয় ব্যাটালিয়ন কমান্ডার আপত্তিকৃত দুটি অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত রাখা এবং আগামী ২০ জানুয়ারি-২০২৫ তারিখে উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে একমত পোষণ

করেন।


More News Of This Category
bdit.com.bd