• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি

ফুলবাড়িয়ায় ওরস মোবারককে বেদায়াত দাবি করে ভাংচুর, আহত কয়েকজন

Reporter Name / ৪৪৮ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফকিরের বাৎসরিক ওরস মোবারককে বেদায়াত দাবি করে হামলা ও ভাংচুর করেছে একটি চক্র। হামলায় কেরামত ফকির নামে একজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। কেরামত ফকিরকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের গাড়াজান ইয়াদ আলী ফকির বাড়িতে বুধবার রাত দশটার দিকে মজিবুর রহমান, রফিক ও ফরহাদের নেতৃত্বে স্থানীয়রা এ হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাড়াজানের ইয়াদ আলী ফকিরের ছেলে নেওয়াজ আলী, আমজাদ ফকির ও বিল্লাল ফকির এবং তাদের ভাতিজা মৃত ইছব ফকিরের ছেলে রশিদ ফকির জানান, দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে ইয়াদ আলী ফকিরের মাজারে তারা বাৎসরিক ওরস মোবারক করে আসছেন। প্রতি বছর ১০ জানুয়ারি এই ওরস মোবারক পালিত হয়। গত বুধবার এই বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে ইয়াদ আলী ফকিরের মাজার এবং মাজার সংলগ্ন ঐ বাড়ির আঙ্গিনায় সকাল থেকে কোরানখানী দোয়া মোনাজাত চলে। সন্ধ্যা থেকে মাজার সংলগ্ন জিকির চলতে থাকে। জিকিরে মাইকের ব্যবস্থা ছিল। মাজারে জিকির বন্ধের কৌশল হিসেবে স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান, জামাত শিবির কর্মী রফিক ও ফরহাদের নেতৃত্বে কতক লোকজন ইয়াদ আলী ফকিরের বাড়ির সামনে পাকা সড়কে হঠাৎ করেই ওয়াজ মাহফিলের নামে মাইকযোগে মাহফিল শুরু। রাত দশটার দিকে ঐ মাহফিল থেকে লাঠিসোঠা নিয়ে ইয়াদ আলী ফকিরের মাজারে ওরস মোবারকে জিকির চলাকালে হামলা করে। হামলাকারীরা মাজারে আসা লোকজন, ইয়াদ আলী ফকিরের সন্তান এবং ওয়ারিশানসহ বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা মাজারে আসা কয়েকটি ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান রিক্সা, মাজারের লাইটিং ও কাফেলা ভাংচুর ও ক্ষতিগ্রস্থ করে। এ সময় কেরামত আলী ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাঝে কেরামত আলী ফকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। অপরদিকে অভিযুক্তদের মাঝে মজিবুর রহমানকে ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ সব বেদায়াত। তাই স্থানীয়রা প্রতিবাদ করে আসছে। ভাংচুর মারধর সম্পর্কে তিনি বলেন তারা নিজেরাই ভাংচুর করেছে। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন আইনী ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category
bdit.com.bd