• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে প্রবেশ কালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক করেছে বিজিবি।

Reporter Name / ৪৪৬ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা

অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাঁকাল এলাকার মৃত. রতন ঘোষের মেয়ে তৃপ্তি বিশ্বাস (২০) ও হারাদ বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

রবিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কালিয়ানী বিওপির সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে এ ৩ বাংলাদেশীকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছয়ঘরিয়া থেকে কালিয়ানী বিওপির এসআইপি সদস্য নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে আটক করে।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছে।

বিজিবি অধিনায়ক জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd