• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

পূবাইলে ৮বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

Reporter Name / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুর মহানগর পূবাইলে ৮বছরের শিশু যৌন নিপীড়নের অভিযোগে শংকর চন্দ্র শীল (৫০) নামে এক নিপীড়নকারী কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

শংকরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।

মামলা সূত্রে জানা যায় সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূবাইল থানা এলাকার পূবাইল কলেজ গেইট সোলায়মান মার্কেটে অবস্থিত বাদীর বড় বোন রওশনারার টেইলার্সের দোকানের পাশে সিঁড়ির নিচে গিয়ে বাদীর মেয়ের গোপনাঙ্গ সহ শরীরের বিভিনস্থানে হাত দিয়ে যৌন হয়রানী করার অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম ঐদিন রাতেই অভিযান পরিচালনা করে শংকর কে গ্রেফতার করে।

অভিযুক্ত শংকর পূবাইল সাতানীপাড়া এলাকার হরিষ চন্দ্র শীলের ছেলে এবং পেশায় একজন সেলুন দোকানী।

এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd