• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম,এস,এস পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই।  পবিত্র মাহে রমজান উপলক্ষে পূবাইল গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আইউব আলী ফাহিম

ভারত থেকে অবৈধ প্রবেশের দায়ে সাতক্ষীরায় নারী-শিশুসহ আটক ১০

Reporter Name / ৩৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম(২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি(২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার(২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম(৩০)। এদের সাথে পাঁচজন শিশু রয়েছে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক আরও জানান, ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। আজ ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন খবরের ভিত্তিতে সুলতানপুর বিওপির পোতাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

 

 


More News Of This Category
bdit.com.bd