• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে “টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৫৬৭ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়িয়ায় আছিম বাজারে “টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” এর বিজয়-১৬ বনাম বিজয়-৭১ এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত।

২৫ জানুয়ারি ২০২৪ইং রোজ বৃহস্পতিবার আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উদ্ভোধক হিসেবে উপস্থিতি ছিলেন, মোঃ লাল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ। সভাপতি, মোঃ শামসুল হক সাবেক ব্যাংক কর্মকর্তা, সোনালী ব্যাংক, আছিম বাজার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আলহাজ্ব ডা. মোঃ কামরুজ্জামান এমবিবিএস, জেলা পরিষদ সদস্য, ময়মনসিংহ। গেস্ট অব অনার- সারোয়ার আলম রুকন তরফদার, সভাপতি, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মোহাম্মাদ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ, আছিম। মোঃ ইয়াসিন আলী, প্রধান শিক্ষক-আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়। মোঃ মফিজ উদ্দিন, আহ্ববায়ক-১২নং আছিম পাটুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ। মোঃ মিনহাজ উদ্দিন, সভাপতি-আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়। মোঃ লুৎফর রহমান শোয়েব, সভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখা। মোঃ মনিরুজ্জামান মজিদ, সভাপতি-জাতীয় শ্রমিক লীগ ১২নং আছিম পাটুলী ইওনিয়ন শাখা।

শুভেচ্ছান্তে ছিলেন, ডা. মোঃ হারুন-অর-রশীদ, সভাপতি, আছিম একটিভ ক্রিকেট একাডেমি। অভ্যর্থনায়, মোঃ তুহিন মিয়া, সাধারণ সম্পাদক, আছিম একটিভ ক্রিকেট একাডেমি।

আছিম একাডেমি মাঠ প্রাঙ্গনে দুপুর ২:০০ঘটিকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার- ২০,০০০ টাকা ও রানার্স আপ- ১৩,০০০ টাকা ছিলো। খেলায় চ্যাম্পিয়ন হয় বিজয়-১৬ দল।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলা শেষ হয়। ফাইনাল খেলা দেখতে আশ পাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।


More News Of This Category
bdit.com.bd