• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম এস এস  বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব পহেলা বৈশাখ: ফাহিম পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন কুড়িগ্রামে দাসের হাট বুজুর্গ মাজার ও মসজিদে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ মুসল্লিরা

গাজীপুরে সাংবাদিককে জবাইয়ের হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, এটিএন নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেসক্লাবের নেতা মুসা খান, ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদা সিকদার, সাংবাদিক মিঠুন সিদ্দিকী ও রুবেল সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী বলেন, “সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ মার্চ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

 


More News Of This Category
bdit.com.bd