• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ

সীমান্তে জমি নিয়ে বিরোধ, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Reporter Name / ৪৮৯ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা

জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠকে বিজিবি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। ভারতীয় বিএসএফ’র ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১০২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রমেশ কুমার।

বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য জানানো হয়।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা বিওপির আওতাধীন ৩ এবং সাব পিলার ২ ও ৩ এর মধ্যবর্তী স্থানে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি নাগরিক ধানের চারা রোপণ কালে ভারতীয় বিএসএফ’র ১০২ ব্যাটালিয়নের আওতাধীন ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা ও ভারতীয় স্থানীয় কয়েকজন জনসাধারণ উক্ত ধানের চারা রোপনে আপত্তি জানান। এসময় তারা জমি ভারতীয়দের বলে দাবি করেন। বিজিবি তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র উত্থাপিত দাবি ও আপত্তি নাকচ করেন।

 

এ ব্যাপারে উভয় ব্যাটালিয়ন কমান্ডার আপত্তিকৃত দুটি অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত রাখা এবং আগামী ২০ জানুয়ারি-২০২৫ তারিখে উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে একমত পোষণ

করেন।


More News Of This Category
bdit.com.bd