• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা

সন্ত্রাসী-চাঁদাবাজদের কোন ছাড় দেওয়া হবে না: ব্রিগেডিয়ার জেনারেল আমান

Reporter Name / ৪১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

গণশক্তি ডেস্কঃ

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের চেয়ে খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নে আয়োজিত সম্প্রীতি সভায় এসব কথা বলেন ব্রিগেডিয়ার আমান।

সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সমতলের চেয়ে পাহাড়ে রাজনীতির পথ পিচ্ছিল। এখানে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পক্ষে মত দেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগের আমলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে জনপ্রতি ২৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। আর এখন ঠিকাদারদের জামানত থেকেও ঘুষ নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বিশিষ্ট উপজাতীয় নেতা রবি শংকর তালুকদার, খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবীরসহ জাতীয় পাটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ খাগড়াছড়ি বাজার ছাড়াও পথে পথে একাধিক পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজির অভিযোগ তুলেন।


More News Of This Category
bdit.com.bd