• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন কুড়িগ্রামে দাসের হাট বুজুর্গ মাজার ও মসজিদে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ মুসল্লিরা পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব ভূঁইয়ার ঈদ শুভেচ্ছা পূবাইলে সি এস এস অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম,এস,এস পূবাইলে তরুণ উদ্যোক্তা হাফেজ মোঃ শরিফুল ইসলামের উপর অতর্কিত হামলা ও টাকা ছিনতাই।  পবিত্র মাহে রমজান উপলক্ষে পূবাইল গাজীপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম। পূবাইল বাসী সহ আমার নিবাচর্নী এলাকায় সমহারে গুরুত্ব দিয়ে জনগনের শান্তির পক্ষে কাজ করব, ফজলুল হক মিলন পূবাইল থানা ৪১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল

ফুলবাড়িয়ায় ৫শ টাকার জন্য ছেলের হাতে বাবা খুন!

Reporter Name / ৪০২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ী গ্রামে ৫শ টাকার জন্য ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মোঃ ইউছুফ আলী @ ইছব (৬০)। ঘাতক ছেলের নাম মোঃ মোশারফ হোসেন। তিনি সরকারী হাসপাতালের ল্যাব সহকারী হিসাবে কর্মরত বলে জানা গেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইছব আলী একজন কাঠ ব্যবসায়ী। তার ২ ছেলে ও ১ মেয়ে। তাদেরই একজন মোশাররফ হোসেন। তিনি রংপুর একটি সরকারী হাসপাতালে ল্যাব সহকারী হিসাবে কর্মরত। ঈদ উপলক্ষে বাবা ইছব আলীর জন্য মেয়ে মোশাররফের বিকাশে ১ হাজার টাকা প্রদান করেন। সেই টাকা থেকে মোশাররফ ৫শ টাকা খরচ করে ফেলেন। মঙ্গলবার (১৮ জুন) রাত ১১ টার দিকে নিজ গৃহে বাবার সাথে সেই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মোশাররফ তার বাবার মাথায় কাঠের সারক দিয়ে ৩/৪টি বাড়ি (আঘাত) দিলে গুরুতর আহত হয়। ডাক চিৎকারে বড় ছেলে ওয়াদুদ সহ পরিবারের অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে স্থান্তান্তর করে চিকিৎসক।বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইউছুফ আলী মারা যায়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, শুনেছি এ রকম একটা ঘটনা কিন্তু নিহতের স্ত্রী বলছে সে অসুস্থ ছিল। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তদন্ত চলছে।


More News Of This Category
bdit.com.bd