• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

আসিফ রায়হান / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

আসিফ রায়হান :

গাজীপুর মহানগরের পূবাইল মীরের বাজার এলাকায় বসবাসকারী শিব্বির আহম্মেদ (২৮) নামে এক বাক প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও স্বজনরা।
বুধবার সকালে মিরের বাজার সহিদা খাতুন হাসপাতালের পশ্চিম পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ বিষয়ে নিখোঁজের ছোট ভাই বশির আহম্মেদ ১৯ জুলাই ঘটনার স্থান উল্লেখ করে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার ডায়েরি নং ১৮১৬।
সংবাদ সম্মেলনে পরিবারের লোকজন জানান, গত ১৮ ই জানুয়ারি দুপুর ১২ টা হতে ১ টার মধ্যে শিব্বির হোসেন (২৮) বাক প্রতিবন্ধী যার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট তিন ইঞ্চি ওজন ৫৫ কেজি পড়নে কালো প্যান্ট ও শীতবস্ত্র জ্যাকেট এবং একটি গামছাসহ মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড এলাকা হইতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে খুঁজে না পাওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।
জানা যায়, গত শনিবার সকালে মীরের বাজার ভাই ভাই গোডাউনে মাল লোড আনলোডের কাজে যান বাক প্রতিবন্ধী শিব্বির আহমেদ সেখানে কাজ শেষ করে আবার ঐ গোডাউনের পরিচিত লোকের মাধ্যমে মিরপুর শেওড়াপাড়া গেলে সেখান থেকে সে আর ফিরে আসেনি।
গোডাউনের মালিক ইমরান হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাক প্রতিবন্ধী শিব্বির আহম্মেদ কে বা কারা কাজে নিয়েছে আমি জানতাম না যখন জেনেছি তখন থেকে আমি তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি।


More News Of This Category
bdit.com.bd