• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি

ফুলবাড়িয়ায় আছিম বাজারে মোঃ রফিকুল ইসলাম রাকিব এর নির্বাচনী গণসংযোগ

Reporter Name / ৫৪১ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ৪মে, এরপর ১১মে দ্বিতীয়, ১৮মে তৃতীয় ও ২৫মে চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রাকিব। এবারের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে দলীয় পরিচয়ের বাইরে প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন রাকিব।

আজ ১১/০৩/২০২৪ইং রোজ সোমবার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে আছিম বাজারে নির্বাচনী গণসংযোগ করেন ‘রাকিব’। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, আছিম ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।

চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন ‘রাকিব’। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন।

এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। চেয়ারম্যান প্রার্থী ‘রাকির’ এর আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ফুলবাড়িয়া উপজেলা।

এবারের নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান সাধারণ জনগণ। কারণ দলীয় মনোনয়ন দেওয়া না হলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বলে জানান তারা।


More News Of This Category
bdit.com.bd