• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূবাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি সংবাদ প্রকাশের তীব্র নিন্দা-

Reporter Name / ৯৫৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পূবাইল থানা বি এন পি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়ে পূবাইল সনাতন ধর্মের লোকেরা জানান গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পূবাইল ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও আপন ভূবনে আসন্ন শারদীয় পূজা উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় পূবাইলের প্রতিটি পূজা মন্ডপের সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।ঐ মতবিনিময় সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন আমাদের হিন্দু সম্প্রদায় আসন্ন শারদীয় পুজা নির্বিঘ্নে করার লক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন,এবং আমাদের পূজা পার্বণ নির্বিঘ্নে করতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদেরকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ঐ মত বিনিময় সভাটি একটি ধর্মীয় মতবিনিময় সভা।এটা কোন রাজনৈতিক সভা সমাবেশ ছিল না, সভাটি ছিলো আসন্ন পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ছিল জোর প্রচেষ্টার একটি অংশ

কিন্তু একটি কুচক্রী মহল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষে ওই মতবিনিময় সভার ছবি ব্যবহার করে ১৯ সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে, উক্ত সংবাদের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।


More News Of This Category
bdit.com.bd