• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলে আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) পূবাইল থানার কুদাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার রেজাউল বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পূবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ মে সকাল সাড়ে ১০টার দিকে কুদাব এলাকার একটি বাসায় দুই বছর ছয় মাস বয়সী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় মামলা করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd