• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

Reporter Name / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসিফ রায়হান:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি পবিত্র দিন। কুরবানির এই মহান বার্তা আমাদের ত্যাগের মানসিকতা তৈরি করে এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। ঈদের এই আনন্দ যেন সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমার প্রত্যাশা।”
​আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করে ওসি আতিকুর রহমান আরও বলেন, “ঈদের ছুটিতে পূবাইল এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। কুরবানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আপনাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দিতে চাই।”
​পরিশেষে, তিনি পূবাইল থানা এলাকার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখময় ঈদ কামনা করে সবাইকে আবারো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd