আসিফ রায়হান:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি পবিত্র দিন। কুরবানির এই মহান বার্তা আমাদের ত্যাগের মানসিকতা তৈরি করে এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। ঈদের এই আনন্দ যেন সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমার প্রত্যাশা।”
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করে ওসি আতিকুর রহমান আরও বলেন, “ঈদের ছুটিতে পূবাইল এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। কুরবানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। আপনাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দিতে চাই।”
পরিশেষে, তিনি পূবাইল থানা এলাকার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুখময় ঈদ কামনা করে সবাইকে আবারো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
আইন সম্পাদক: এড. শাহনিয়া সুলতানা, সম্পাদকঃ এ.কে.এম. মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাকিল আহমেদ, নির্বাহী সম্পাদক: মো: বোরহান উদ্দিন বাবুল। সম্পাদক কর্তৃক বারকো প্রিন্টিং ওয়ার্কস, ১৯ শেখ সাহেব বাজার রোড ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত। বানিজ্যিক কার্যালয়ঃ বাড়ি ১৬, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। মোবাইলঃ ০১৯১৫-২১০৪৭৭, ০১৬১৫-২১০৪৭৭। E-mail : weeklybibek2019@gmail.com
© THE WEEKLY BIBEK © 2025