• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন ব্যবসায় নামলেন সানি লিওন

Reporter Name / ১৬৬২ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: অনেকটা লড়াই করেই বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন সানি লিওন। যদিও কাজের চেয়ে সমালোচনাই বেশি হয় এই অভিনেত্রীকে নিয়ে। অভিনয়ের পাশা পাশি এবার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেন তিনি।

জানা গেছে, রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন সানি। উত্তর প্রদেশের নয়ডাতে এই রেস্তোরাঁ চালু করেছেন তিনি। গত ২০ জানুয়ারি রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর নাম রেখেছেন ‘চিকা লোকা’ স্বামী ড্যানিয়েলকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁটির উদ্বোধন করেন সানি। তবে তিনি এই যাত্রা একা শুরু করেননি। সানির সঙ্গে তার ব্যবসায়ীক পার্টনার হিসেবে রয়েছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজা।

ইতোমধ্যে নতুন এই প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি। দুই তলা বিশিষ্ট ঝকঝকে এই রেস্তোরাঁর ডেকোরেশনে যে কারও চোখ আটকে যাবে। নিজের মনের মতো করে সাজিয়েছেন তার এই রেস্তোরাঁ। খাবার খাওয়ার পাশাপাশি রেস্তোরাঁর সাজসজ্জা দেখেও মুগ্ধ হয়ে যাবেন ভোজন রসিকরা।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, আমি মনে করি শোবিজের মানুষদের শুধু চলচ্চিত্র ও টিভি শোয়ে আটকে থাকলে চলবে না। অবশ্যই নতুন কিছু করা উদ্যোগ নেওয়া উচিত আমাদের। যাতে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রসারিত করতে পারি।

প্রসঙ্গত, ‘জিসম টু’র মাধ্যমে বলিউড সিনেমায় নাম লেখান সানি। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।


More News Of This Category
bdit.com.bd