• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম এস এস  বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব পহেলা বৈশাখ: ফাহিম পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন কুড়িগ্রামে দাসের হাট বুজুর্গ মাজার ও মসজিদে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ মুসল্লিরা

গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার।

Reporter Name / ৭৩৩ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

টঙ্গী থেকে ১০হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে খুকুমনি আক্তার সিভা(৩৪) নামে আন্তঃজেলা নারী মাদক চোরাকারবারিকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খুকুমনি আক্তার সিভা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, মোগড়া চৌমোহনী এলাকার আশিক মিয়ার স্ত্রী।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গীপূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd