• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

গাজীপুরে ১ হাজার টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগ

আসিফ রায়হান / ৩৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

আসিফ রায়হান:

টঙ্গীতে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা জেলা সদরের ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পাগাড় এলাকার জনৈক সোহেলের ভাড়া বাসার (মেসে) একটি কক্ষে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সারোয়ার পেশায় একজন দিনমজুর ছিলেন। গত কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকবার পাওনা টাকা চাইলে বন্ধু ওমর ফারুক টাকা পরিশোধ করেননি। বুধবার রাতে ফের পাওনা টাকা চাইলে সারোয়ারের মেসের পাশেই তাকে ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যান ওমর ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক পলাতক রয়েছেন।

সারোয়ারের বন্ধু পাবেল বলেন, ওমর ফারুকের কাছে সারোয়ার ১ হাজার টাকা পেতো। বুধবার আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। তাই পাওনা টাকা চাইতে গেলে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরাও হাসপাতালে এসেছি।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সারোয়ার টঙ্গীতে একাই বাস করতেন বলে তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 


More News Of This Category
bdit.com.bd