• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূবাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজীব ভূইয়ার নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

Reporter Name / ১১৫৭ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

পূবাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাজীব ভূইয়ার নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পূবাইল থানার তুরাগ পাম্প থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী এলকার মিরের বাজার চৌরাস্তায় প্রদক্ষিণ করে ঘাসফড়িং রেস্তোরাঁর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি সমৃদ্ধশালী উন্নয়নশীল রাষ্ট্র গড়তে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে আহবান জানান।

এসময় সমাবেশে,গাজীপুর মহানগরীর ৪২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদকমোঃ নাহিদুল ইসলাম, আবু হানিফ মোল্লা, পূবাইল থানা যুবদল নেতা, সাইফুল ইসলাম, ইমাম হোসেন ইমরান, সাইফুল ইসলাম রাব্বি, হৃদয় হোসেন ফয়সাল, আয়াশ খান পাপ্পু, সাকিব হাসান, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd