• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ৬ আসনে ১১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name / ২১১৮ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ১১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১১টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিন ছয়টি আসনের প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মনোনয়ণপত্র যাচাই বাছাই হয়। এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র পার্থী ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এ.কে.এম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বদর উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান ও সেলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করাহয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, রোববার বাকি আসনগুলোর প্রার্থীদের যাচাই-বাছাই শেষ করা হবে।


More News Of This Category
bdit.com.bd