• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের

Reporter Name / ৩৫৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

আসিফ রায়হান:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী সমাজ এবং বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড এর সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: সেলিম খান।

​এক শুভেচ্ছা বার্তায় জনাব মো: সেলিম খান বলেন,

​”ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। কুরবানির প্রকৃত চেতনাকে ধারণ করে আমাদের সমাজের সকল ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। পবিত্র এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি ঘরে।”

​ব্যবসায়ী নেতা ও সফল উদ্যোক্তা জনাব মো: সেলিম খান আরও বলেন,

​”বাংলাদেশের জ্বালানি খাতে এলপি গ্যাস ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই পবিত্র ঈদে আমি এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ। মা এন্টারপ্রাইজ ও বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড  এর পক্ষ থেকে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি ও ইবাদত কবুল করুন।”

​শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশের শান্তি, অগ্রগতি ও ব্যবসায়ী সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও “ঈদ মোবারক” জানান।


More News Of This Category
bdit.com.bd