• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লতা হারবাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যানের শুভেচ্ছা

Reporter Name / ৯৬৮ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লতা হারবাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একটি ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আশা করি আগামী দিনের বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধে পরিপূর্ণ।

আইউব আলী ফাহিম আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের পথ ধরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতান্ত্রিক চেতনা, জাতীয় সংহতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি জনগণের পাশে ছিল আশা করি ভবিষ্যতেও থাকবে।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিশেষ দিনে আসুন আমরা ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার ভিত্তিতে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

সর্বশেষ তিনি দেশবাসীর সুখ-শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানান।


More News Of This Category
bdit.com.bd