• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পূবাইলে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শামীমা আক্তার প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল মেট্রো থানা জাতীয়তাবাদী মহিলা দল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রাজিব ভূইয়া নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন এম এস এস  বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব পহেলা বৈশাখ: ফাহিম

ফরিদপুরে জাল দলিল তৈরি: ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড, বাতিল হলো ভূয়া দলিল

Reporter Name / ৭৩৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:

পাবনার ফরিদপুর উপজেলায় সরকারি খাসজমি ও ব্যক্তিমালিকানাধীন জমি জাল কাগজপত্রে রেজিস্ট্রির মাধ্যমে আত্মসাতের চেষ্টায় অভিযুক্ত একজনকে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অদ্য ২৯ জুলাই ২০২৫, ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোশেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করা হয়। অভিযুক্ত রুলদহ গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (পিতা: সেলিম হোসেন) এর বিরুদ্ধে মরহুম আব্দুল হামিদ প্রামানিকের নামীয় ৪৪ শতাংশ জমি নিজের নামে জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করার অভিযোগ প্রমাণিত হয়। দলিল নম্বর ছিল ৪০৮৫।
মসজিদ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর উপজেলা ভূমি অফিস এবং পাবনা সদর মডেল থানার রেকর্ড শাখা যৌথভাবে তদন্ত করে। যাচাই-বাছাই শেষে দলিলটি ভূয়া বলে নিশ্চিত হওয়া যায়। জেলা রেজিস্ট্রার অফিসের রেকর্ড অনুযায়ী, উক্ত দলিলটির কোনো অস্তিত্ব নেই এবং পূর্ববর্তী রেজিস্ট্রির দলিলপত্রেও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এছাড়া, ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট জমির মালিকানা ও রেকর্ড যাচাইয়ে মোট তিনটি দলিলের মধ্যে ৪৪ শতাংশ জমির মালিকানা দাবিকারীদের হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তদন্তে জানা যায়, ৮৮ শতাংশ জমির মালিকানা দাবির তিনটি দলিলই জাল এবং অবৈধভাবে প্রস্তুতকৃত।
আদালতের নির্দেশে ৪০৮৫ নম্বর দলিলটি বাতিল ঘোষণা করা হয় এবং অভিযুক্ত শরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, প্রশাসনের এমন সাহসী পদক্ষেপে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং এই ঘটনায় জাল দলিল চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd