• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণকুল যুব সংঘের উদ্যোগে বর্ষবরণ বৈশাখী মেলা উদযাপন

Reporter Name / ১১৮২ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আসিফ রায়হান :

গাজীপুর মহানগরীর পূবাইলে বাংলা নববর্ষ ১৪৩২ এর বরণ উপলক্ষে ৪১ নং ওয়ার্ডের সাপমারা ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি কলের বাজার ও কুদাব বাগিচা ৪২ নং ওয়ার্ডের নারায়ণ জাপানি স্কুল সংলগ্ন তিন দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিনের আয়োজন ছিল বেশ চমৎকার।বিশেষ আয়োজনে ছিল বর্ষবরণ,বাউল গান,নৃত্য,মুড়ি মুড়কির দোকান,নাগরদোলা,খেলনা দোকান সহ বিভিন্ন রঙে সেজেছিল মেলা প্রাঙ্গণ। অতিথি আপ্যায়ন ও ছিল চোখে পড়ার মত।প্রতিবারের ন্যায় এবারও মেলা আয়োজক কমিটির প্রতিপাদ্য ছিল মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে সূচি হোক ধরা-এসো হে বৈশাখ।বৈশাখী মেলার শেষ দিন বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন সিকদার (বকুল) পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া এম নজরুল ইসলাম যুগ্ন সম্পাদক রাকিব হোসেন মোল্লা।মেলায় সভাপতিত্ব করেন ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন সরকার,সঞ্চালনায় ছিলেন মিরের বাজার পপুলার ডায়গনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আলী টিটু ও মোঃ শাহিন আলম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজিব ভূঁইয়া,শাকিল পারভেজ ৪২ নং ওয়ার্ড ত্রাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কাজল ইসলাম কালু ছাত্র বিষয়ক সম্পাদক ইন্জি:এম আলম মোল্লা প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,শুভেচ্ছা জানান,পূবাইল থানার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ আলম মোঃ হাসান আলী মাদবর মোঃ জামাল মিয়া মেলা পরিচালনা কমিটির মধ্যে ছিলেন এড.মোতালিব মো. শাহিন শেখ মোঃ ইমরান হোসেন মোঃ আলমগীর মো. মনির হোসেন।


More News Of This Category
bdit.com.bd