• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূবাইলে হিন্দু সম্প্রদায়ের নিকট ফজলুল হক মিলনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা

Reporter Name / ১৩৬৮ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল সোরল সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৫ এপ্রিল সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে বিশ্বের সর্ব জীবের কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গল আর্থে ২১ তম বার্ষিকীতে ১৬ প্রহরব্যাপী এ লীলা কীর্তন চলে।লীলা কীর্তন অনুষ্ঠানে সকল হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য আসাদ হোসেন খান বুলবুল।হিন্দু সম্প্রদায়ের মঙ্গল কামনা করে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার অতীতেও আপনাদের পাশে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও যেকোনো সাহায্য সহযোগিতায় আপনাদের পাশে থাকবো।সমাজ থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্য এগুলো দূর করতে হবে পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আগামী আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর ৫ আসনের সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলনের হাতকে শক্তিশালী করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।এ সময় সাথে ছিলেন বারইবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাহাদাত হোসেন খান বাবুল সাবেক ৪১ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিয়া পুবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক হারেজ আলী পুবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফুল আলম বুলবুল বিএনপি নেতা জয়নাল মেম্বার কবির হোসেন সেলিম মিয়া।সোরল সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি নিখিল রঞ্জন দাস বর্তমান সভাপতি শ্রী সুবোধ রঞ্জন দাস সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রণয় কৃষ্ণ দাস সাধারণ সম্পাদক শ্রী সুকেন্দ্র চন্দ্র দাস কোষাধক্ষ শ্রী জয়রাম চন্দ্র মন্ডল ও চয়ন চন্দ্র দাস সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র দাস শ্রী রানা চন্দ্র ভৌমিক সহ-সাধারণ সম্পাদক শ্রী নির্মল শীল সহ হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তনে উপস্থিত আগত বিভিন্ন ভক্তবৃন্দ ও বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd