• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির।

সাইফুল্লাহ আল-কাফি / ৪১৬ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

দৈনিক গণশক্তিঃ সাতক্ষীরা

মা-বো‌নেরা ঘরে ও কর্মস্থ‌লে সুর‌ক্ষিত থাক‌বে জানিয়ে বাংলা‌দেশ জামায়া‌ত ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নারীদের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকা‌রি উচ্চবিদ্যাল‌য়ের মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

জামায়াত আমির বলেন, বিশ্বনবি স‌র্বোচ্চ ঝুঁকিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে।

ডা. শ‌ফিকুর রহমান বলেন, নারীরা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌বো না। তারা ইচ্ছা ও খু‌শিম‌তো পোশাক পর‌তে পার‌বে।

তিনি বলেন, জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত। আমরা দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে চাই। ইনসাফ কা‌য়েম কর‌তে চাই। যেখা‌নে মানুষ চাইলেও অধিকার পা‌বে, না চাই‌লেও অ‌ধিকার পা‌বে।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এ বাগা‌নে মা‌ঝে ম‌ধ্যে হু‌তোম পেঁচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে। আমরা এমন দেশ চাই যেখা‌নে মস‌জিদ, ম‌ন্দির ও গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগ‌বে না।নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির

তিনি বলেন, আমরা সম্প্রী‌তির বাংলা‌দেশ গড়‌তে চাই। এ দেশ‌কে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানা‌তে চাই। তবে কোনো উসকানিতে ফাঁদে পা দেওয়া যা বে না।


More News Of This Category
bdit.com.bd