• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পূবাইল থানার ওসি আতিকুর রহমান

ফুলবাড়িয়ার রাধাকানাই বাজারে মোঃ সাইদুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ

Reporter Name / ৯৩২ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ৪মে, এরপর ১১মে দ্বিতীয়, ১৮মে তৃতীয় ও ২৫মে চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ম আহ্বায়ক ও  উপজেলা আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।

এবারের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে দলীয় পরিচয়ের বাইরে প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন মোঃ সাইদুল ইসলাম।

গত ০৫/০০৪/২০২৪ইং রোজ শুক্রবার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রাধাকানাই বাজারে নির্বাচনী গণসংযোগ করেন ‘সাইদুল’। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ,  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন ‘সাইদুল’। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন।

এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ‘সাইদুল’ এর আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ফুলবাড়িয়া উপজেলা।

এবারের নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন হবে বলে জানান সাধারণ জনগণ। কারণ দলীয় মনোনয়ন দেওয়া না হলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন বলে জানান তারা।


More News Of This Category
bdit.com.bd