• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের শোক 

Reporter Name / ১০৪৯ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আসিফ রায়হান:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম।

মঙ্গলবার এক শোকবার্তায় আইউব আলী ফাহিম বলেন,উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের সংবাদে লতা গ্রুপ অফ কোম্পানি আমরা গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়— এই প্রার্থনা করছি।’

শোক বার্তায় আইউব আলী ফাহিম আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাওয়ার এবং দর্শাণার্থী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানান।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আইউব আলী ফাহিম বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর প্রতিকারে উদ্যোগ নিতে হবে।গত তিন দশকে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে।বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে, যা পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে বেশি দেখা গেছে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে।প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের।এবার পুড়ে অঙ্গার হলো অনেক শিশু।

তিনি আরও বলেন, আমরা এভাবে আর কোনো মৃত্যু দেখতে চাই না।এমন দুর্ঘটনা আমাদের সবার জন্য বেদনাদায়ক উল্লেখ করে আইয়ুব আলী ফাহিম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

 


More News Of This Category
bdit.com.bd