• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার পূবাইলে যুবদল নেতার নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ

Reporter Name / ৬৭০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মেঘডুবী পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তায় বৃষ্টির পানি ও বসত বাড়ীর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তায় হাটু সমান পানি জমে থাকত । এতে করে ঐ এলাকার ১০টি পরিবারের ৩০-৪০ জন ও গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সহ মসজিদের মুসল্লিদের নামাজের সময় চলাচলের অসুবিধা হত । সকলের অসুবিধার কথা বিবেচনা করে মেঘডুবী এলাকার বাসিন্দা গাজীপুর মহানগরের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সহ সভাপতি, পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজীব ভূইয়া এলাকাবাসীর পরামর্শ নিয়ে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেন| এতে করে সমাজের কিছু অসাধু কু-প্রকৃতির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি পত্রিকায় গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে জমি দখলের মিথ্যা অপ-প্রচার চালায়| ৬০ উর্দ্ধ স্থানীয় বাসিন্দা আলম ভূইয়া জানান, “আমাদের হাটার রাস্তায় অল্প মেঘ বৃষ্টি হইলেই হাটু সমান পানি জইমা থাকত| এই ড্রেন বানায় দেওনে আমাগো অনেক উপকার হইতাছে”| এলাকার আরেক যুবক শিবলু ভূইয়া জানান, “যুবদল নেতা রাজীব ভাই কোনো জমি দখল করে নাই| আমাদের সকলের কথা বিবেচনা করে এই রাস্তায় কিভাবে পানি না জমে থাকে, মসজিদে যাওয়ার সময় আমাদের যেন নোংরা ময়লা পানি শরীরে না লাগে এইজন্য নিজ উদ্যোগে ড্রেন নির্মাণ করতেছে| সমাজের কিছু খারাপ প্রকৃতির লোক মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে”| এই ব্যাপারে অভিযোগকারী নাজমুল হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার একটা জমি নিয়ে রাজীব ভূইয়ার পরিবারের সাথে কোর্টে মামলা চলমান আছে| ঐ জমির পাশ দিয়েই ইট দিয়ে উচু করে ড্রেন নির্মাণ করা হচ্ছে| যদি আমার সাথে পরামর্শ করে কাজ করত তাহলে এই সমস্যা হতো না| যুবদল নেতা রাজীব ভূইয়া মাদকদ্রব্য বিক্রি করে এমন একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন এটা কতটুকু সত্যতা জানতে চাইলে তিনি বলেন, সরাসরি সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন| ড্রেন নির্মাণ কারী যুবদল নেতা রাজীব ভূইয়া বলেন, এই রাস্তাটি দিয়ে অনেক মুসল্লি মসজিদে যায়| পঁচা নর্দমার পানি দিয়ে হেঁটে গেলে শরীর অপবিত্র হয়ে যায় এবং চলাচলের অসুবিধা হয়| এই কথা বিবেচনা করে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেই| এতে করে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে|


More News Of This Category
bdit.com.bd