• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম

পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আসিফ রায়হান:

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নেতাকর্মীদের দাবি, দলীয় শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালন এবং সাধারণ মানুষের পাশে থাকায় আরিফ ভূঁইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে আরিফ ভূঁইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দলের স্থায়ী কমিটির নির্দেশনা অনুসরণ করে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। দলের আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণেই একটি মহল আমার বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন কুৎসা রটাচ্ছে। আমি বিশ্বাস করি, এসব অপপ্রচারে পূবাইলের সাধারণ মানুষ কিংবা তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন না।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা ও মিথ্যাচার কখনোই সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এদিকে, পূবাইল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আরিফ ভূঁইয়ার প্রতি সমর্থন জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd