• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি পূবাইলে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা পূবাইলে চুরির মামলায় গ্রেপ্তার ১ জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান

পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ৩৯৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলী (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব।

যৌথ অভিযানে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ সদস্যরা তাকে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ভোটমারি এলাকা থেকে আটক করে।

রোববার রাত ১০টার দিকে ভোটমারি ইউনিয়নের ভোটমারি বাজারে মেসার্স জনি ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শাহ আলম জনবানী কে জানান, গত ১১ মার্চ রাতে গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির পাশে মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd