• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

হারবাইদ আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ৫২৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২নং ওয়ার্ডের হারবাইদ মোড় সংলগ্ন নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল হেরা নুরানী হাফিজিয়া মাদ্রাসার হিফজ ,নাজেরা, নূরানী হেফজ বিভাগ এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নন্দীবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মুফতি মাসউদুল করিম,এ সময় আরো ও উপস্থিত ছিলেন,নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর প্রতিনিধি মাওঃ দেলোয়ার হোসেন, উক্ত প্রতিষ্ঠান এর পরিচালক মাওলানা আতিকুর রহমান, হারবাইদ পূর্বপাড়া জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম,পলখান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,মোঃ নাজমুল ইসলাম, ,, উক্ত প্রতিষ্ঠান এর শিক্ষক ও অভিভাবক বৃন্দ । মাদ্রাসার উদ্দেশ্য অতিথিরা বলেন, ইসলাম না জানলে, না মানলে, নৈতিকতা না থাকলে একটা সমাজের কি অবস্থা হতে পারে তা আমরা আমাদের চারপাশে তাকালে খুব সহজেই উপলব্ধি করতে পারি। আমরা চাই সমাজের সবার শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা যাতে করে প্রত্যেকটা ছেলেমেয়েই বিজ্ঞান, কলা,সাহিত্যের সমান্তরালে শিখবে কোরআন,হাদিস ও ফিকাহ। আমরা চেষ্টা করবো আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াতে, সকলে উক্ত প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন । আলোচনা শেষে দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় ।


More News Of This Category
bdit.com.bd