• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার দাফন সম্পন্ন

Reporter Name / ৪৩৭ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ এলাকার বীর মুক্তিযোদ্ধা বকুল মিয়ার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় হারবাইদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পূবাইল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে মিয়া বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার ও জানাযা নামাজে উপস্থিত ছিলেন,পূবাইল থানার এসআই রুহুল আমীন , বীর মুক্তিযোদ্ধা, খোরশেদ আলম , বীর মুক্তিযোদ্ধা জামির পাঠান ,প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বকুল তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আনোয়ার হোসেন বকুল দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।


More News Of This Category
bdit.com.bd