• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১ পূবাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মইনিয়া যুব ফোরাম পূবাইল মেট্রো থানার নতুন কমিটি গঠন নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী ওয়ান-ইলেভেন: ব্রিগেডিয়ার হান্নান শাহ্‌ ও কিছু অসমাপ্ত স্মৃতিকথা পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে ‘জাগ্রত আছিম গ্রন্থাগার’ মিলনায়তনে বিশেষ গ্রন্থপাঠ কার্যক্রম ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৪১৫ Time View
Update : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: বিশিষ্ট লেখক ও সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আজ সকালে জাগ্রত আছিম গ্রন্থাগার মিলনায়তনে বিশেষ গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গ্রন্থপাঠ কার্যক্রমে সভাপতিত্ব করেছেন জাগ্রত আছিম গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাদেকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফুল আলম কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার ছাইদুর রেজা, আছিম পাটুলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মফিজ উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান।

এসময় বক্তব্যে অতিথিরা বলেন, বই মানুষকে আলোকিত করে, মানুষের মনোজগতকে আলোর ধারায় উচ্ছাসিত করে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন সোনার বাংলা যে আমাদের নির্মান করতে হবে। ‘রুপকল্প-২০৪১’ এটার জন্য নতুন প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে, উন্নত বাংলাদেশ নেতৃত্ব দিতে হবে, সেই নেতৃত্ব গড়ে তুলতে আমাদের অনিবার্য ভাবে বইয়ের জগতে ফিরে যেতে হবে।

এসময় পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত “আমাদের ছোট রাসেল সোনা” বই এবং “বেদনায় ভরা দিন” নিবন্ধটি পাঠ করে তাদের অনুভূতি প্রকাশ করেছে।

উক্ত পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী তিনজন সেরা পাঠককে ৩ টি করে বই, অংশগ্রহণকারী সকলকে ১ টি করে বই এবং ৫ জন পাঠককে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

আজকের পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারীদের দুইজন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় পর্যায়ের গ্রন্থ পাঠ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


More News Of This Category
bdit.com.bd