• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমি-সংক্রান্ত বিরোধে পূবাইলে ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ কুরবানির ত্যাগের মহিমায় সমাজ গড়ার আহ্বান ব্যবসায়ী নেতা সেলিম খানের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আবু সাঈদ সরকার পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রাশেদ মোল্লা পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন ভূইয়া পবিত্র ঈদুল আজহায় পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মোঃ রাজিব ভূইয়া পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ইমাম হোসেন ইমরান পূবাইলবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি

ময়মনসিংহে সন্ত্রাসী ‘পুইট্টা রাজুকে’ কুপিয়ে হত্যা

Reporter Name / ৫৯৩ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নগরীর শীর্ষ সন্ত্রাসী রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজুকে’ (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজু’ নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে বা কারা হত্যা করেছে পুলিশ খতিয়ে দেখছে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


More News Of This Category
bdit.com.bd