• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

মধ্যরাত থেকে যেসব সড়কে গণপরিবহন বন্ধ

Reporter Name / ৩৪২ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ জন্য ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। শনিবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, ইজতেমার মুরব্বিদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন, কাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।


More News Of This Category
bdit.com.bd