• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার আহত স্বেচ্ছাসেবক দল নেতা বকুল দেওয়ানের পাশে নজরুল ইসলাম খান বিকি

ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

Reporter Name / ৩৫০ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্তপথে ভারত পালানোর চেষ্টাকালে নান্টু কুমার কর (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।

আটককৃত নান্টু কুমার কর চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে।

নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনটেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে পালানোর চেষ্টা করছেন এমন খবর আসে বিজিবির কাছে। এ সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দর আইসিপি ক্যাম্পের জওয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নান্টু কুমার করকে দুপুরে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গেল ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে। আটক আওয়ামী সরকারের সুবিধাভোগী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd