• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার পূবাইলে এক মাস ধরে ‘আটকে’ ৩ বছরের শিশু, মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার পূবাইলে সুজন জমাদ্দারের পর এবার ইয়াবা মামলায় রানা গ্রেপ্তার গাজীপুরে স্থানীয়দের সঙ্গে সাবেক কাউন্সিলরের মতবিনিময়, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান পূবাইলে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল-আমিনের শুভেচ্ছ পূবাইলে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩’ পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

বালুবাহী ট্রাকে ১২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

আসিফ রায়হান:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে ১২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাতে পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ট্রাক থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হলেন— নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মো. আ. মজিদের ছেলে মো. সোহাগ শেখ (৩৯), একই থানার নগগ্রাম গ্রামের মো. মিজানুর বিশ্বাসের ছেলে মো. আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১), এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০)।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, “দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে তারা পাইকারি হারে ঢাকাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।


More News Of This Category
bdit.com.bd